ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসা খুঁজতে গিয়ে বাড়িওয়ালার ধর্ষণের শিকার গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪২ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় গৃহবধূকে ধর্ষণ মামলায় মফিজ উদ্দিন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে মফিজ উদ্দিনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার পর অভিযান চালিয়ে মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মফিজ উদ্দিন উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার মৃত শমশের আলীর ছেলে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালুকা থানার উপ-পরিদর্শক তপু চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাসা ভাড়া নেওয়ার জন্য জামিরদিয়া গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে যান। সেই সুবাদে মফিজ উদ্দিনের সঙ্গে পরিচয় হয় ওই নারীর।

ঘটনার দিন মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী আবারও মফিজ উদ্দিনের বাড়িতে যান। পরে ওই নারীকে বাড়ির একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মফিজ উদ্দিন। ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102