ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পার্কে অসামাজিক কাজ করার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বেতবাড়ি এলাকার আলাদিন পার্কে এ ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল ৩টার দিকে আলাদিন পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে জরিমানা করা হয়।