ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরও এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩০ বার পঠিত

আরও এক পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এ নির্দেশনায় সিআইডির ফরেনসিক বিভাগে কর্মরত বিশেষ পুলিশ সুপার (এসপি) ড. মো. নাজমুল করিম খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

গত বছর একাধিক পুলিশ ও জনপ্রশাসনের শীর্ষ পদের কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নাজমুল করিম খান বিসিএস পুলিশ ক্যাডারে ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102