ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যমজ সন্তানের মৃত্যুর পর দেখতে আসায় শ্বশুরকে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৩ বার পঠিত

জীবিত অবস্থায় দেখতে না এসে যমজ সন্তানদের মৃত্যুর পর দেখতে আসায় কথা কাটাকাটির জেরে শ্বশুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করেছে জামাতা।

এতে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন নিহতের মেয়ে এবং ঘাতকের স্ত্রী সোনিয়া আক্তার। ঘাতক জামাতা হাকিম উল্লাহ হাসেমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনার ফুটখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্বশুর আজিজুল হক একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের তথ্যমতে, হাকিম উল্লাহ তার শ্বশুর আজিজুল হকের জায়গায় অস্থায়ী ঘর তৈরি করে বাস করে আসছেন। কিছুদিন আগে স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। জন্মের তিন দিন পর এক সন্তান মারা যায়। শুক্রবার সকালে অন্য সন্তানও মারা যায়।

দুপুরে নাতির মৃত্যুর খরব শুনে দেখতে যান আজিজুল হক। এ সময় জায়গা নিয়ে কলহের জেরে শ্বশুর-জামাতার তর্কাতর্কি হয়। একপর্যায়ে জামাতা হাকিম উল্লাহ শ্বশুরকে ছুরিকাঘাত করে। এতে বাধা দিতে গেলে স্ত্রী সোনিয়া আক্তারকেও মারধর করা হয়।

স্থানীয়রা আহত আজিজুল হক ও সোনিয়া আক্তারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ জানারঘোনা এলাকার সমাজপতি (সর্দার) আব্দুর রহমান বাবু বলেন, হাকিম উল্লাহ শ্বশুরের মালিকানাধীন জায়গায় ঘর তৈরি করে থাকতেন। শ্বশুর জায়গা ছেড়ে দেওয়ার কথা জানালে জামাতার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে খুনের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের আরেক পক্ষ থেকে প্রাপ্ত তথ্যমতে, এক সপ্তাহ আগে হাকিম যমজ সন্তানের বাবা হন। ওই যমজ সন্তান শুক্রবার ভোরে মারা যায়। সন্তান হওয়ার পর কেন শ্বশুরবাড়ির লোকজন দেখতে যায়নি। মারা যাওয়ার পর কেন দেখতে গেল এ নিয়ে শ্বশুর ও জামাতার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে জামাতা হাকিম উল্লাহ হাসেম ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে শ্বশুরকে উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘাতক হাকিম উল্লাহ হাসেমকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102