ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাবিপ্রবি ছাত্রলীগের সংঘর্ষ: আদালতে পাল্টাপাল্টি মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭০ বার পঠিত

খেলার মাঠে মারামারির ঘটনাকে কেন্দ্র করে হলে গিয়ে ফের সংঘর্ষে জড়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপ। এ ঘটনার এবার দুই গ্রুপই পাল্টাপাল্টি মামলা করেছে।

ঘটনার পর থানায় মামলা করার চেষ্টা করেন মেহেদী হাসান স্বাধীনের অনুসারী ফারদিন কবির জীম। থানা মামলা না নেওয়ায় ১৩ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন তিনি। এর ১০ দিনের মাথায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আদালতে পাল্টা মামলা করেছেন শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমানের অনুসারী রাউফুন জাহান মিলেনিয়াম।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে বিচারক মো. সুমন ভুইয়ার আদালতে মামলার দায়ের করেন রাউফুন জাহান মিলেনিয়াম।

মামলায় বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরের কর্মকর্তা মৃন্ময় দাশ ঝুটনকে করা হয়েছে ১ নম্বর আসামি। ঝুটন ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। মিলেনিয়ামের ওপর হামলার হুকুমদাতা উল্লেখ করে ঝুটনকে আসামি করা হয়। এছাড়া ছাত্রলীগ কর্মী ফারদিন কবির জীম, মুহাইমিন হেলাল ইফাত, মেহেদী হাসান শুভ, মোস্তফা সাজ্জন, মেহেদী হাসান স্বাধীন (গ্রুপ নেতা), দীপ্ত রায়সহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করেছেন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. সুমন ভূঁইয়ার আদালতে মামলার আবেদন করেন মেহেদী হাসান স্বাধীনের অনুসারী, ছাত্রলীগের কর্মী ফারদিন কবির। বিচারক সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

মামলার বিষয়ে রাউফুন জাহানের আইনজীবী আহমেদ ওবাইদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মারামারির বিষয়ে আদালতে একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে।

তদন্তের বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, তদন্তের বিষয়ে কোনো চিঠি পাইনি। এ বিষয়ে আমি কিছু জানি না।

তিনি আরও বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে। সে কমিটির কাজ অব্যাহত রয়েছে।

ফারদিন কবির জীমের মামলার বিষয়ে তার আইনজীবী প্রবাল চৌধুরী পুজন বলেন, মামলার তদন্তের বিষয়ে জালালাবাদ থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে ওসি ভালো জানবেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গত ১৩ ফেব্রুয়ারির ফারদিন কবিরের মামলার চিঠি পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন জমা দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102