ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বাদাম’ উচ্চারণ করতে পারছেন না কাঁচা বাদামখ্যাত ভুবন বাদ্যকর!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৮ বার পঠিত

‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরের এখন আর ‘বাদাম’ শব্দটি উচ্চারণ করতেই পারছেন না। সম্প্রতি এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি। কপিরাইটের ঝামেলায় ফেঁসে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করা তার জন্য নিষেধ।

টিভি নাইন বাংলাকে ভুবন বাদ্যকর বলেন, তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। এর জেরেই যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ করে দিচ্ছে। কোনো জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে।

বীরভূমের এক সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে অভিযোগ ‘কাঁচা বাদাম’ সুর স্রষ্টার। তার কথায়, আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও ধরে না।

ভুবন বাদ্যকরের অজান্তেই তার গানের কপিরাইট কিনেছে অন্যজন। তাই ‘কাঁচা বাদাম’ গান গাওয়া বন্ধ তার। নিজের গানের টাকা পাচ্ছেন না। অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে। রীতিমতো আর্থিক দুর্দশায় পড়েছেন এই শিল্পী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102