ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসিই হলেন ফিফা বর্ষসেরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৯ বার পঠিত

বিশ্বকাপ ফাইনালের মত লিওনেল মেসির কাছে আরও একবার হেরে গেলেন কিলিয়ান এমবাপে। ফিফা দ্য বেস্ট গালা নাইট অনুষ্ঠানের আগেরদিনই জোড়া গোল করেছিলেন এমবাপে, একটি গোল করেন মেসি। যেমনটা বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে, মেসি করেছিলেন ২ গোল।

মাঠের খেলা দু’জনের গোলের ব্যবধানে এমবাপে এগিয়ে থাকলেও ট্রফি জয়ের ক্ষেত্রে তিনি পিছিয়ে। বিশ্বকাপ যেমন জিততে পারেননি, মেসির কাছে হেরেছিলেন, এবার ফিফা বর্ষসেরার পুরস্কারেও মেসির কাছে হারলেন তিনি। নিজের ক্লাব সতীর্থ এবং ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে হারিয়ে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসিই।

এমনিতেই ফিফা বর্ষসেরার দৌড়ে মেসিই এগিয়েছিলেন। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফম্যান্স দেখিয়েছেন। নিজের দেশকে ৩৬ বছর পর শিরোপা এনে দেয়ছেন। জিতে নিয়েছেন টুর্নামেন্ট সেরা গোল্ডেন বলের পুরস্কার। সুতরাং, ফিফা বর্ষসেরা কেন, আগামী ব্যালন ডি’অরও যে আর্জেন্টাইন তারকার হাতে উঠতে যাচ্ছে, সে বিষয়ে কারো সন্দেহ ছিল না।

বাস্তবেও হলো তাই। এমবাপেকে পেছনে ফেলে বর্ষসেরার পুরস্কার হাতে তুলে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। এ নিয়ে সপ্তমবারের মত ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠলো মেসির হাতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102