ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাড়ে ৩ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭ বার পঠিত

বরগুনা তালতলীতে সাড়ে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার সন্ধ্যায় উপজেলার সোনাকাটা সংলগ্ন ফাতরার বন থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাত ৮টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, তক্ষকটি ১৩ ইঞ্চি লম্বা ও ওজনে ২০১ গ্রাম, যার বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, নিয়মিত টহল পরিচালনা সময়ে ফাতরার বনে একজন ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ডাক দিলে সে ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়। এরপর তক্ষকটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি। বন বিভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে গভীর বনাঞ্চলে তক্ষকটি অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের ছকিনা বিটের অফিসার মোসাররফ হোসেন বলেন কোস্টগার্ড তক্ষক উদ্ধার করে আমাদের নিকট দিলে ইউএনওকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।

ইউএনও সিফাত আনোয়ার টুম্পা বলেন কোস্টগার্ড তক্ষক উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করলে রাতে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102