ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকিটে ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের পতাকা, ভুল বলতে নারাজ বিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৫৬ বার পঠিত

সিরিজ শুরুর আগেই নানা বিষয় নিয়ে আলোচনা। সাকিব-তামিম ইস্যুকে একপাশে রাখলেও ইংল্যান্ড সিরিজে কথা বলার মতো ঘটনা কম ঘটেনি। টাইটেল স্পন্সর নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার পূর্ব নির্ধারিত দিন ছিল সোমবার।গণমাধ্যমকর্মীরা উপস্থিত হওয়ার পর হঠাৎ জানিয়ে দেওয়া হয়, সংবাদ সম্মেলন পিছিয়ে গেছে মঙ্গলবারে।

এবার সিরিজ শুরুর আগে টিকিট নিয়ে শুরু হয়েছে হইচই। ওয়ানডে সিরিজের টিকিটে ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের (ইউকে) জাতীয় পতাকা ব্যবহার করে ছবি দেওয়া হয়েছে।

বাংলাদেশ আর ইংল্যান্ড সিরিজ, তার মধ্যে যুক্তরাজ্যের পতাকা কেন? তা নিয়ে জনসাধারণের কৌতুহলি প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে এর পক্ষে- বিপক্ষে অনেক কথা চলছে।

কেন ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের পতাকা? তা জানতে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের সাথে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘আমরা টিকিটে যুক্তরাজ্যের ছবি দেখেছি। এ ব্যাপারে আমরা পুরোপুরি অবগত।’

পতাকার এই ছবি ব্যবহারকে ভুল বা বৈসাদৃশ্য মানতে নারাজ বিসিসি সিইও। তার কথা, ‘ইংল্যান্ড বরাবরই যুক্তরাজ্য বা ইউকে‘র অন্তর্গত। তাই জাতীয় পতাকা ব্যবহারকে ভুল বলা যাবে না। এটা বৈসাদৃশ্য ঠেকারও কিছু নেই।’

বিসিবি সিইও যোগ করেন, ‘আমরা (বিসিবি) যদি স্কটল্যান্ড কিংবা আয়ারল্যান্ডের ছবি ব্যবহার করতাম, তাহলে ভুল বলা যেত। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ভুল নয়। এটা ব্যবহারযোগ্য।’

এদিকে এ সিরিজ কভার করতে আসা ‘দ্য গার্ডিয়ান’-এর ইংলিশ সাংবাদিক সায়মনও একই কথা বলেন। সায়মনের ব্যাখ্যা, ‘আমি টিকিটে ইউকের পতাকা দেখেছি। তবে এটাকে ব্লান্ডার বলা যাবে না। যদি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করা হতো, তাহলে বলা যেতো মারাত্মক ভুল। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহারকে ঠিক অসামাঞ্জস্য বা ভুল বলা যায় না।’

তবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে ইংল্যান্ড দলের পতাকা হিসেবে সবসময় লাল-সাদা পতাকাই ব্যবহার করা হয়। যেটি কিনা মূল ইংল্যান্ডের পতাকা, যুক্তরাজ্যের নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102