ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়কে প্রাণ গেল ২ যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৫ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এক্সপেরিয়েন্স মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোরহাব আলীর ছেলে কাঁচামাল ব্যবসায়ী মাওলানা আব্দুস সাত্তার (৩০) ও তার বন্ধু নেত্রকোনা জেলার মদন উপজেলার চাঁনগাঁও গ্রামের আলালউদ্দিনের ছেলে মাওলানা সাজ্জাত হোসাইন (২৯)।

স্থানীয়রা জানান, কাঁচামাল ব্যবসায়ী মাওলানা আব্দুস সাত্তার গাজীপুর চৌরাস্তা থেকে কাঁচামাল কিনে পিকআপযোগে ময়মনসিংহ সদরে আসছিলেন। এ সময় একটি গাড়ির পেছন থেকে ধাক্কা দিলে কাঁচামালবোঝাই পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, নিহতদের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেছেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102