ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবচরে ঘরে পড়ে ছিল প্রবাসীর স্ত্রীর মুখবাঁধা বিবস্ত্র মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৩ বার পঠিত

মাদারীপুরের শিবচরে এক প্রবাসীর স্ত্রীর মুখবাঁধা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের একাধিক জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সকালে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম আকলিমা বেগম (৩০)। তিনি ওই গ্রামের ইতালি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আকলিমা বেগম তার একমাত্র মেয়ে সাদিয়া আক্তারকে (৮) নিয়ে শিবচরের উত্তর বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে থাকতেন। শুক্রবার সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে অন্য একটি খাটে দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না দেওয়ায় সে পাশের বাড়ির লোকদের ডেকে আনে। তারা এসে আকলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। এসময় আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃও দেখা যায়।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102