ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নববধূকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেলো যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৫ বার পঠিত

বিয়ের চারদিন পর মোটরসাইকেলে স্ত্রী নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো শামীম (২২) নামের এক যুবকের। এসময় স্ত্রীসহ আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার কেরু কৃষি খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শামীম সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় স্ত্রী সোনিয়া ও শ্যালকের স্ত্রী শেফালীকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন শামীম। তারা উপজেলার বলদিয়া গ্রাম থেকে হিজলগাড়ী বাজারের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি কেরুর কৃষি খামারের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণ করেন।

গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার বলদিয়া গ্রামের বিশ্বাসপাড়ার মনিরুল ইসলামের মেয়ে সোনিয়া খাতুনের সঙ্গে শামীমের বিয়ে হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, শামীমকে মৃত ঘোষণা করা হয়েছে। সোনিয়ার অবস্থাও আংশকাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শেফালী খাতুন শঙ্কামুক্ত।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102