ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাবি মাতিয়ে গেলেন অঞ্জন দত্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৬৮ বার পঠিত

সাত বছর পর বাংলাদেশে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গান গাইলেন কলকাতার কিংবদন্তী সঙ্গীত শিল্পী ও অভিনেতা অঞ্জন দত্ত। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিনি। গানে গানে জাবি মাতিয়ে গেলেন তিনি।

এ সময় অঞ্জন দত্ত দর্শকদের উদ্দেশ্যে বলেন, ১৯৯৭ সালে প্রথম বাংলাদেশে এসেছিলাম। এরপর এসেছি বহুবার। এবার আসলাম সাত বছর পর। তবে এই ক্যাম্পাসে এটাই প্রথমবার।

এদিকে দুপুরের পর মুক্তমঞ্চ এলাকায় গিয়ে দেখা যায়, সন্ধ্যায় পরিবেশনা শুরু হবার কথা থাকলেও দুপুরের পর থেকেই মুক্তমঞ্চে দর্শকদের ভিড়। কেউ আগে আগে এসে নিজের বসার জায়গাটি নিশ্চিত করতে চালাচ্ছেন জোর প্রচেষ্টা। কেউ হল থেকে ডেকে আনছেন বন্ধু-বান্ধবীদের। আবার ক্যাম্পাসের বাইরে থেকেও এসেছেন অজস্র দর্শক।

অঞ্জন দত্ত একাধারে সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। ‘বেলা বোস’, ‘রঞ্জনা আমি আর আসবো না’ গানগুলোর জন্য তিনি সঙ্গীতাঙ্গনে খ্যাতি লাভ করেছেন।

১৯৫৩ সালের ১৯ জানুয়ারি তিনি ভারতে জন্মগ্রহণ করেন ও দার্জিলিংয়ে ছেলেবেলা পার করেন। ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় শুরু করেন ও ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণ শুরু করেন। ২০১১ সালে নির্মিত ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102