ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনা জেনারেল হাসপাতালে ক্যানুলা খুলতে গিয়ে শিশুর আঙুল কাটা তদন্তে কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৩ বার পঠিত

পাবনা জেনারেল হাসপাতালে ক্যানুলা খুলতে গিয়ে শিশুর আঙুল কাটার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) গৌতম কুমার কুণ্ডুকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৫ মার্চ) হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছেন। সোমবারের মধ্যে রিপোর্ট দাখিল করবে।

হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. আকসাদ আল-মাসুর আনন জানান, বৃহস্পতিবার দুপুরে ঘটনার পর শিশুটিকে শিশু ওয়ার্ড থেকে অর্থোপেডিক ওয়ার্ডে স্থানান্তর করা হয়। শিশুটি সুস্থ রয়েছেন।

অভিযুক্ত আয়া আঞ্জুয়ারা খাতুন বলেন, পাঁচ বছর ধরে এখানে আয়ার কাজ করি। কাঁচি দিয়ে ক্যানুলায় লাগানো টেপ কাটতে গিয়ে আঙুলের একটু অংশ কেটে গেছে। সেটা বুঝতে পারিনি।

এর আগে ঠান্ডাজনিত রোগের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩ দিনের এক নবজাতককে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার বাবা চন্দন পাল৷ ২ মার্চ সকালে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানান চিকিৎসকরা। পরে দুপুরে নার্সের বদলে শিশুটির হাতে লাগানো ক্যানুলা খোলেন আঞ্জুয়ারা খাতুন নামের একজন আয়া। ক্যানুলা খুলতে গিয়ে তিনি শিশুটির হাতের একটি আঙুলের কিছু অংশ কেটে ফেলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102