ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ: নিহত ৩ জনের লাশ হস্তান্তর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৯ বার পঠিত

রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণে নিহত তিনজনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সোমবার (৬ মার্চ) নিহত শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষারের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আহতদের মধ্যে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ৬ জন ভর্তি রয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে আরও ৪ জনকে। তাদের মধ্যে আইসিইউতে আছেন একজন।

এদিকে গতকালের মতো আজও দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না সেখানে। হতাহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ যায় তিনজনের। আহত হন অর্ধশতাধিক।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ধারণা, স্যুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকেই ঘটে থাকতে পারে বিস্ফোরণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102