ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানে বিস্ফোরণ, ৯ পুলিশ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৪ বার পঠিত

পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে অন্তত ৯ পুলিশ সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। সোমবার সকালে বেলচিস্তানের বোলানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলুচিস্তানের আঞ্চলিক পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

কাচির অঞ্চলের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোটজাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডন নিউজকে তিনি বলেন, আঞ্চলিক পুলিশের (কনস্ট্যাবুলারি) একটি ভ্যান সিবি এলাকা থেকে কোয়েটায় ফেরার পথে সিবি ও কাচি সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়।

পাকিস্তানি পুলিশের এ কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে এটিকে একটি আত্মঘাতী হামলা হিসেবে মনে করা হচ্ছে। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে।

এসএসপি নোটজাই আরও বলেন, আহতদের সিবি সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থালে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ও নিরাপত্তাকর্মীরা পৌঁছেছেন। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো হামলার নিন্দা করেছেন এবং হতাহতের বিষয়ে শোক প্রকাশ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102