ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলিস্তানে বিস্ফোরণ : নিহতদের মরদেহ হস্তান্তর শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩২ বার পঠিত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা জানান, স্বজনদের আবেদন পাওয়ার পর সুরতহাল করে ময়নাতদন্ত ছাড়াই ১০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ জনের মরদেহ হস্তান্তরের অনুমতি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

প্রসঙ্গত, গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102