ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ ৩, অপেক্ষায় স্বজনরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬০ বার পঠিত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

বুধবার সকালে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ তিনজন হলেন— মো. মেহেদী হাসান স্বপন, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (সেলিম) ও মো. রবিন হোসেন।

আব্দুর রহমান জানান, রাতে পাঁচজনের পরিবার ঢাকা মেডিকেলে তাদের স্বজনদের খুঁজতে আসেন। পরে দুজনের খোঁজ পাওয়া গেছে। বাকি তিনজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ মো. মেহেদী হাসানের দুলাভাই আবু তাহের গণমাধ্যমকে জানান, তার শ্যালক সিদ্দিকবাজারের ওই ভবনের আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ স্যানিটারি নামের একটি দোকানে কাজ করত। ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

বাকি দুজনের মধ্যে ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া পথচারী ও রবিন হোসেন ওই ভবনের একটি দোকানে কাজ করত বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিবারের কারওর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ মঙ্গলবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এ ছাড়া গুরুতর আহতদের ২৫ হাজার টাকা এবং কম আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে অস্থায়ী বুথ করে এসব সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয়তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102