ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাখমুতের পর এবার লুহানস্কে ভারি গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৫৮ বার পঠিত

ইউক্রেনের দোনেৎস্কের বাখমুত শহরের তীব্র যুদ্ধ চলছে ইউক্রেনীয় বাহিনী ও রুশ বাহিনীর মধ্যে। এরই মধ্যে লুহানস্কে ভয়ঙ্কর যুদ্ধের খবর দিলেন ইউক্রেনীয় এক কর্মকর্তা।

মঙ্গলবার লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সের্হি হেইডে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

তিনি বলেন, লুহানস্ক অঞ্চলে পরিস্থিতি কঠিন কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এখনো সেখানকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন এলাকা হল বিলোহোরিভকা এবং ক্রেমিনা, যেখানে রাশিয়ান সেনাদের দ্বারা ক্রমাগত আক্রমণ এবং গোলাবর্ষণ চলছে।

সের্হি হেইডে বলেন, রুশ বাহিনী আমাদের সেনাদের সরিয়ে স্টেলমাখিভকা, নেভস্কে পৌঁছানোর চেষ্টা করছে।

স্টেলমাখিভকা ও নেভস্কে হল লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের সীমান্তের গ্রাম যেগুলো সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী পুনরুদ্ধার করেছিল।

হেইডে বলেন, এখন আরও গোলাগুলি হচ্ছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে, সম্প্রতি তাদের গোলাবারুদ সরবরাহ আরও বাড়িয়েছে। তারা ভারি আর্টিলারি ও ট্যাংক আক্রমণের সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, রাশিয়ানরা নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করছে। এইভাবে রাশিয়া ক্রমাগত ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি পরীক্ষা করার চেষ্টা করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102