ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে দুর্ঘটনা রোধ করা সম্ভব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৪৩ বার পঠিত

রাজধানীর সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডের সাততলা পৌর ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, সচেতনতা, সাবধানতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হলেও হতাশাজনক হলো ভবন মালিক ও ব্যবহারকারী হিসাবে আমরা সচেতন নই। নজরদারির ক্ষেত্রেও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীলতা দরকার।

তিনি আরও বলেন, যে কোনো দুর্ঘটনা জীবন ও সম্পদবিনাশী। দেশে প্রায়ই নানা ধরনের দুর্ঘটনা ঘটলেও এ ব্যাপারে করণীয় নির্ধারণ ও কার্যকর ব্যবস্থা, উদ্ধার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা প্রয়োজন। এ ব্যাপারে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন— এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

বিরোধীদলীয় নেতা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102