ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলিস্তানে বিস্ফোরণ: দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৫৪ বার পঠিত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আজ প্রাথমিকভাবে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে, ভবনের বেজমেন্ট ভেঙ্গে যাওয়ায় ঝুঁকিপূর্ণ বলে উদ্ধারকাজে ভেতরে ঢুকতে পারেননি উদ্ধারকারী দল। এদিকে নিখোঁজ প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় সেনাবাহিনীর দিকে তাকিয়ে রয়েছেন স্বজনরা।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমণি শর্মা।

দিনমণি শর্মা বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এ অবস্থায় ভবনের ভূগর্ভে উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। সেনাবাহিনী বেজমেন্টের কাজ করবে। তারপর উদ্ধারকাজ শুরু হবে।’

বিস্ফোরণে আজ সকাল পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। তবে, এখনো নিখোঁজ রয়েছেন তিনিজন। ভোর হওয়ার পর থেকে স্বজনরা নিখোঁজদের সন্ধানে ক্ষতিগ্রস্ত ভবনের আশেপাশে ভিড় জমিয়েছেন। এখনো স্বজনদের আশা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির বেজমেন্টে আটকে থাকতে পারে অনেকে।

স্থানীয়রা জানায়, নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণে বাংলাদেশ স্যানিটারি ও আনিকা এজেন্সি নামের দুটি দোকান রয়েছে। দুটি দোকানই স্যানিটারি সামগ্রীর। বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ স্যানিটারির ব্যবস্থাপক মেহেদী হাসান ওরফে স্বপন ও আনিকা এজেন্সির মালিক মমিনুদ্দিন সুমনের খোঁজ এখনো মেলেনি। স্বজনদের ধারণা, দুজনই বেজমেন্টের ভেতর আটকে আছেন।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্থানের সিদ্দিক প্লাজায় ভায়াভহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এ পর্যন্ত ১৯ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের পরিচয় পাওয়া গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102