ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুপ্রিমকোর্ট বারে ব্যালট ছিনতাই করতে গিয়েছিল বিএনপি, অভিযোগ কাদেরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫৭ বার পঠিত

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে বিএনপি ব্যালট ছিনতাই করতে গিয়েছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, গতকাল সুপ্রিমকোর্টে আপনাদের (বিএনপির) দলের এক নেতা ভোট চুরি করতে গিয়েছিল। এটা ধরা পড়ে গেছে। সুপ্রিমকোর্টের নির্বাচনে জিততে তারা ব্যালট পেপার ছিনতাই করতে গিয়েছে। আজকে সকালে নির্বাচনকে পণ্ড করতে হামলা করেছে।

বুধবার সকালে সুপ্রিমকোর্ট বারে গোলমালের পর বিকালে আওয়ামী লীগ কার্যালয়ে দলের এক সভায় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

এদিন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরুর সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পুলিশ লাঠি নিয়ে চড়াও হয়।একে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন।

ওবায়দুল কাদের বলেন, ৪০০ জন সন্ত্রাসী পাঠিয়ে জঙ্গি কায়দায় তারা হামলা পরিচালনা করেছে, ভোট পণ্ড করার জন্য। ব্যালট পেপার ছিনতাই করতে ব্যর্থ হয়ে দফায় দফায় হামলা করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভোট চোরের রাজা বিএনপি। আর উল্টো আওয়ামী লীগের ওপর দোষ চাপাতে চায়।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের ওই যৌথসভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবু-উল আলম হানিফ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতারা পস্থিত ছিলেন।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102