ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ, হাসপাতালে মিরাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫২ বার পঠিত

সফলভাবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ দলের লক্ষ্য এখন আয়ারল্যান্ড সিরিজ। আইরিশদের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট প্রথম দিনের অনুশীলনে চোট পেয়ে স্কোয়াড থেকেই ছিটকে যান জাকির হাসান। শুক্রবার (১৭ মার্চ) প্রথম ওয়ানডের আগেরদিন অনুশীলনে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

আজ সকাল ১০টা থেকে সিলেটে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। গা গরম করতে অন্যান্য দিনের মতো আগে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। কিন্তু পেসার হাসান মাহমুদের একটি কিক আচমকা এসে লাগে মিরাজের বুকে। সঙ্গে সঙ্গেই বুকে হাত দিয়ে বসে পড়েন এই মিরাজ। ফিজিও এসে কিছুক্ষণ দেখভাল করেন, পরে এই অলরাউন্ডারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এদিকে অনুশীলন করতে গিয়ে গতকাল আঙুলে চোট পান প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া জাকির হাসান। পরে জানা যায় এই চোট সারতে সময় লাগবে দুই সপ্তাহের বেশি। যে কারণে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার।

তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। ২০১৫ সালে একবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেও অভিষেক হয়নি এই ডানহাতি ব্যাটারের। দিন কয়েক আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় ৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রনি।

শুধু জাকির নয় ‍দুশ্চিন্তা রয়েছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। কদিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। দলের সঙ্গে সিলেট পৌঁছেছেন তামিম। তবে ১৮ মার্চ প্রথম ওয়ানডের আগেই সুস্থ হয়ে উঠবেন তামিম, বলে জানিয়েছে বিসিসির একটি সূত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102