ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুরুতেই সাজঘরে তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫৪ বার পঠিত

সামনে ওয়ানডে বিশ্বকাপ। দলকে নেতৃত্ব দেবেন তিনি। কিন্তু তামিম ইকবালের ব্যাট থেকে বড় ইনিংস আসছে না অনেকদিন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ফিফটির দেখা পাননি। দ্রুত আউট হয়ে গেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও।

ইনিংসের তৃতীয় ওভারে আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের বল শরীরের বাইরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। বাংলাদেশ অধিনায়ক করেছেন মাত্র ৩।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৯। লিটন দাস ৭ আর নাজমুল হোসেন শান্ত ৩ রানে অপরাজিত আছেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল ১৩ বছর আগে, ২০১০ সালে।

দুই দল সবমিলিয়ে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০ বার। বাংলাদেশের জয় ৭টি, দুটি ম্যাচ জিতেছে আইরিশরা। একটি ম্যাচের ফল হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102