ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিহত ১৯ জনের মধ্যে ৮ জনের বাড়ি গোপালগঞ্জে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৬ বার পঠিত

মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহণের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজনের বাড়ি গোপালগঞ্জে।

এদের মধ্যে নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী গোপালগঞ্জের আফসানা মিমির (২৬) বাড়িতে চলছে এখন শোকের মাতম। রোববার মিমির মৃত্যুর খবর তাদের গোপালগঞ্জ শহরের হীরাবাড়ি রোডের বাড়িতে এসে পৌঁছলে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

নিহত অন্যরা হলেন- গোপালগঞ্জ শহরের সামচুল হক রোডের মাসুদ আলমের মেয়ে সুরভী আলম সুইটি (২২), গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক অনাদী রঞ্জন মজুমদার (৫৪), বাসের সুপারভাইজার সদর উপজেলার মানিকদাহ গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের ছেলে মিনহাজুর রহমান বিশ্বাস (৪০), বাসের ড্রাইভার জাহিদ (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের মৃত শামসুদ্দিন শেখের ছেলে মোস্তাক শেখ (৪০) ও মুকসুদপুর উপজেলার আদমপুর গ্রামের আনজু খানের ছেলে মাসুদ খান (৩২)। দুর্ঘটনায় নিহত আরেকজনের নাম এখনো পাওয়া যায়নি।

ইমাম পরিবহণের ম্যানেজার সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইমাদ পরিবহণের বাসটিতে গোপালগঞ্জ জেলা থেকে ১৪ জন যাত্রী উঠেন। তবে তারা নিশ্চিত করতে পারেননি এর মধ্যে কতজন মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102