ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিল্মি কায়দায় ১৫ লাখ টাকা ছিনতাই, উদ্ধার সাড়ে ৭ লাখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিল্মি কায়দায় বিকাশ কর্মীর নিকট থেকে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের লক্ষিমোড় ও ঘুন্টিঘর এলাকার মাঝামাঝি জায়গায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলার বলদিয়া ইউনিয়নের স্থানীয় জনতা তিনজনকে আটক করে কচাকাটা থানা পুলিশে সোপর্দ করেছেন। পরে পুলিশের সহযোগিতায় বিকালে আটক তিন ছিনতাইকারীর কাছ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বোয়ালের ডারা গ্রামের আজিজুল হকের পুত্র খাদেমুল (২৭), নাগেশ্বরী পৌরসভার মন্টিটারি দিঘিরপাড় এলাকার মৃত সতিমোহন বর্মণের পুত্র প্রসেনজিৎ (২৬) ও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্ধা খলিসাকুড়ি নামক এলাকার খলিলুর রহমানের পুত্র মুন্নাফ আলী (২৫)।

বিকাশের ২ কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ বলেন, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট ব্যাংক একাউন্ট থেকে রোববার সকালে টাকা উঠিয়ে বিভিন্ন রোডের ১০ জন কর্মীর মাঝে ভাগ করে দেওয়া হয়। সোনাহাট রোডে শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ নামের ২ জন কর্মী ১৫ লাখ টাকা নিয়ে রওয়ানা দেন। ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষিমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় তারা পৌঁছলে পিছন দিক থেকে একটি লাল রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এর ফলে তারা রাস্তায় পড়ে আহত হন। এ সময় ফিল্মি কায়দায় টাকার ব্যাগ নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে ছিনতাইকারীরা।

বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবু সাদাত মো. সায়েম বলেন ঘটনাটি শোনা মাত্রই জরুরি সেবার কল সেন্টার ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েছি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) আজাহার আলী জানান, ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102