ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন নালিতাবাড়ীর ওসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৬ বার পঠিত

পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন শেরপুর জেলা পুলিশ। জেলার ৫টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ওসি মো. এমদাদুল হক।

রোববার (১৯ মার্চ) জেলা পুলিশের মাসিক আপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

এদিকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার এসআই আব্দুস সালাম। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা গেয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আশরাউল ইসলাম। শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এএসআই মো. ওমর ফারুক। শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রুবেল মিয়া।

জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মাসিক আপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, পিবিআই, সিআইডির প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102