ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৬৮৬ সহযোগী অধ্যাপক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩৩ বার পঠিত

সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ সহযোগী অধ্যাপক।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই পদোন্নতির আদেশ জারি করে।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা ২০১৫ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকার স্কেলে বেতন পাবেন বলে সেখানে জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞানে সবচেয়ে বেশি ৬৫ জন পদোন্নতি পেয়েছেন।

এছাড়া অর্থনীতিতে ৩৮ জন, আরবী ও গার্হস্থ্য অর্থনীতিতে দুই জন করে, ইসলামী শিক্ষায় ১৩ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং প্রাণিবিদ্যায় ৩৭, ইংরেজিতে ৫৯, ইতিহাস ও উদ্ভিদবিদ্যায় ৩৪, গণিতে ৩০ জন, দর্শনে ৩৩ জন, পদার্থবিদ্যায় ৩৬ জন, পরিসংখ্যানে ৪ জন, বাংলায় ৬১ জন, ব্যবস্থাপনায় ৪৮ জন, ভূগোলে ১৮ জন, মার্কেটিং ও মৃত্তিকাবিজ্ঞানে ১ জন করে, মনোবিজ্ঞানে ৭ জন, রসায়নে ৪২ জন, সমাজকল্যাণে ১৪ জন, সমাজবিজ্ঞানে ১৬ জন, হিসাববিজ্ঞানে ৪৭ জন অধ্যাপক হয়েছেন।

টিচার্স ট্রেইনিং কলেজগুলোতে (টিটিসি) বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, গণিত, শিক্ষা এবং গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ে এক জন করে অধ্যাপক হয়েছেন।

আদেশে দেখা যায়, পদোন্নতি পাওয়া অধ্যাপকদের একাংশকে বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে এবং কাউকে কাউকে পদোন্নতি দিয়ে আগের জায়গায় রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102