ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫৮ বার পঠিত
ঢামেক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিয়ালবাড়ি ১০ নম্বর রোডের ৫ নম্বর প্লটে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার সহকর্মী মনির হোসেন জানান, ১০তলা ভবনের সপ্তম তলায় প্লাস্টারের কাজ করছিলেন তারা। হঠাৎ অসুস্থ হয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান বাবু নামে ওই শ্রমিক। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ফুপা এরশাদ হোসেন জানান, তাদের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। বাবুর বাবার নাম মনোয়ার ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102