ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুবাই পুলিশের নজরদারিতে আরাভ, আটকের খোঁজ নিচ্ছে ঢাকার গোয়েন্দারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৫ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের আলোচিত ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানকে দুবাই পুলিশ আটক করেছে বলে গুঞ্জন উঠেছে। তবে এ বিষয় এখনো নিশ্চিত নয় বাংলাদেশ পুলিশ। তাদের পক্ষ থেকে আটকের বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এর আগে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করে। এরপর গতকাল সোমবার রাতেই দুবাই পুলিশ তাকে আটক করে বলে গুঞ্জন ওঠে।

তবে ঢাকা পুলিশের একাধিক সূত্র কালের কণ্ঠকে বলছে, ইন্টারপোলের রেড নোটিশের পর দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান দুবাই পুলিশের নজরদারিতে আছেন। তবে আটকের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ পুলিশ।

এর আগে সোমবার (২০ মার্চ) পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ইন্টারপোল সেই আবেদন গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবরা বিকেল পর্যন্ত ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় বাংলাদেশের ৬২ জনের নাম ছিল। সেখানে আরাভ খান বা রবিউল ইসলামের নাম ছিল না।

গতকাল আইজিপি বলেছিলেন, ‘পলাতক আসামি আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। কিছুক্ষণ আগে খবর এসেছে, ইন্টারপোল আমাদের আবেদন গ্রহণ করেছে। আরাভ খানকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দেশ ছেড়ে পালাতে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত কি না, তা-ও তদন্ত করা হবে।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাকে (আরভ খান) গ্রেপ্তার করা হলে সেই দেশের সরকার আসামির বিচার শুরু করবে। আর আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হলে আসামি প্রত্যর্পণ চুক্তির প্রয়োজন হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102