ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিনেতা খালেকুজ্জামান আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫৮ বার পঠিত

মুক্তিযোদ্ধা-অভিনেতা খালেকুজ্জামান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। নিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। যার নেশা ও পেশা ছিল অভিনয়। বহু নাটকে বাবা চরিত্রের অন্যতম সফল অভিনেতা তিনি।

জানা গেছে, মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে নিজবাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার জানাজা কুর্মিটোলার একটি মসজিদে অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়। তার এই মৃত্যুতে দীর্ঘদিনের সহকর্মীরা জানিয়েছেন শোকবার্তা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।

গুণী এই শিল্পীর জন্ম ১৯৫০ সালে বগুড়া জেলার সান্তাহারে। বাবা ডা. শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিকেল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিণী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রিধারীদের একজন খালেকুজ্জামান। ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। তার আগে স্কুল কলেজ জীবনের তিনি অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেন।

বিটিভিতে তিনি প্রথম নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি ধারাবাহিক নাটক ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’সহ প্রায় তিন শতাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হন।

তার অভিনয়ের অনুপ্রেরণা প্রয়াত বরেণ্য অভিনেতা গোলাম মুস্তাফা। কিন্তু তার সঙ্গে একই ফ্রেমে অভিনয় না করতে পারার দুঃখবোধটা রয়েই গেল। আবার জাতীয় অধ্যাপক কবির চৌধুরী তার অভিনয়ের প্রশংসা করতেন এটাই যেন অনেক বড় প্রাপ্তি ছিল তার অভিনয় জীবনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102