ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইগাতীতে দুস্থ নারীদের মধ্যে ভিডব্লিউবির চাল বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৫ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচিতে তালিকাভুক্ত দুস্থ নারীদের মধ্যে কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪২৯জন উপকারভোগীর মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাদৎ হোসেন, ইউপি সচিব শাহনাজ পারভীন, ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, মো. জবেদ আলী, রকিব বাদশা, ফকরুজ্জামান রায়হান, মো. জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক মো. ফরিদুল ইসলাম প্রমুখ।

সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাদৎ হোসেন জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচিতে তালিকাভুক্ত ৪২৯জন দুস্থ নারীদের মধ্যে ২০২৩ ও ২০২৪ এ দুই বছর প্রতিমাসে তাদের ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

তিনি আরও জানান, আজ (বুধবার) গত জানুয়ারি ও ফেব্রæয়ারি মাসের বরাদ্দ মোতাবেক জনপ্রতি দুই বস্তা (৬০ কেজি) করে চাল বিতরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102