ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেনমার্কে পরিবেশমন্ত্রী; ইউরোপের পোশাক আমদানিকারকদের প্রথম পছন্দ বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

ন্যায্যমূল্যে ও মানসম্পন্ন পোশাক আমদানিতে ইউরোপের আমদানিকারকদের কাছে বাংলাদেশ প্রথম পছন্দ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেছেন, গত বছর বাংলাদেশ পশ্চিমা দেশগুলোতে এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি। মহামারি সত্ত্বেও আমাদের অর্থনীতি গত অর্থবছরে ৭ দশমিক ১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে ডেনমার্কের কোপেনহেগেনে দেশটিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণের মুক্তি এবং নিপীড়িতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভস্ম থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।

বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বলেও জানান তিনি।

শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ ও ডেনমার্ক গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে। ডেনমার্ক বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন অংশীদার। বিভিন্ন খাতে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডেনমার্ক। ডেনমার্ক এখন বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির বৃহত্তম গন্তব্যগুলোর মধ্যে একটি। গত অর্থবছরে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, ডেনমার্কের স্টেট সেক্রেটারি ফর ডেভেলপমেন্ট পলিসি লোটেম্যাচন, কূটনৈতিক কোরের সদস্যরা এবং ডেনমার্কে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102