ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

বান্দরবানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে র‍্যাব। বুধবার (২২ মার্চ) রাতে সদর উপজেলার পাখিরমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মো. নজির হোসেন ওরফে রিপন (৪৩) বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে। অপরজন কাইথাং খুমী (৬০) থানচির তিন্দু কোঅংপাড়া এলাকার আংটিলি খুমীর ছেলে।

র‍্যাব জানায়, র‍্যাব-১৫, কক্সবাজার সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে পাখিরমোড় এলাকায় অভিযান চালায়। এসময় হোটেল প্যারাডাইসের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ নজির ও কাইথাং খুমীকে আটক করা হয়। পরে তাদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102