ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে পাচারের সময় ভুসির বস্তায় মিললো ৩ কেজি সোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৪২ বার পঠিত

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুর সীমান্ত এলাকা থেকে তিন কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে সোনার বারগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদ ছিল সোনার বড় একটি চালান ভারতে পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে সুলতানপুর বিওপির নায়েক দিদার বাদশাসহ বিজিবির একটি বিশেষ টহল দল সুলতানপুর সীমান্তের ৭৮/৬ নম্বর মেইন পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে অবস্থান নেয়। বিকেল ৩টার দিকে ওই এলাকা দিয়ে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে টহলদল ভ্যানটির গতিরোধ করে।

এসময় ভ্যানের এক আরোহী টহল দলকে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যান। পরে ভ্যানে থাকা একটি গমের ভুসির বস্তা জব্দ করে বিজিবি। এসময় বস্তা তল্লাশি করে তিন কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট-বড় ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।

বিজিবি কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে। উদ্ধার সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102