ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জন্মদিনে সাকিবের ক্যানসার ফাউন্ডেশন চালু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৪৬ বার পঠিত

সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন আজ। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার। ক্রিকেটে অনবদ্য এক ক্যারিয়ার দিয়ে লাল-সবুজের পরিচিতি তিনি সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন।

আর এই দিনেই নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধন করবেন তিনি। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পাঁচতারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করবেন সাকিব।

এর আগে ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারির সময়ও নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। করেছেন হেলথ কার্ডও, যার মাধ্যমে মানুষরা পেতে পারেন হাসপাতাল থেকে কমমূল্যে সেবা।

আর এবার আরও বড় উদ্যোগ নিলেন। বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা অগণিত। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকা। সেসব চিন্তা করেই হয়তো সাকিব উদ্বোধন করতে যাচ্ছেন নিজের নামে ক্যানসার ফাউন্ডেশন। আর এ কারণে নিজের জন্মদিনকেই মহৎ একটি কাজের জন্য বেছে নিলেন সাকিব।

মাগুরায় ১৯৮৭ সালের এই দিনে (২৪ মার্চ) জন্ম হওয়া বিশ্বসেরা এই অলরাউন্ডার আজ ৩৬তম বছরে পা দিয়েছেন।

২০০৬ সালে বিকেএসপিতে হাতেখড়ির পর মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু সাকিবের। ২০১১ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানেও অধিনায়কত্বের আর্মব্যান্ডের ভার রয়েছে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব। রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন, গড়েছেনও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102