ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বানিয়াচংয়ে পাওনা টাকার জন্য যুবককে ডেকে নিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৬ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকার জন্য যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ শনিবার (২৫ মার্চ) ময়নাতদন্তের জন্য মরদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে অভিযান চালিয়ে ঘাতক মিন্নত আলীকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইকরাম গ্রামের নিহত বিষ্ণু সরকারের কাছে একই গ্রামের মিন্নত আলী ২০ হাজার টাকা পাওনা ছিল। বিষ্ণু সরকার টাকা দিতে গড়িমশি করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাওনা টাকা চান মিন্নত। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্নত আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বিষ্ণু সরকার মারা যায়। পরে তার মরদেহ গুমের চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে থানায় খবর দেয়। পরে পুলিশ মিন্নত আলীকে আটক করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিন্নত আলীকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102