ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩০ লাখ টাকা হলে বেঁচে যাবেন আ.লীগ নেতা সাদেক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৯ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. সাদেকুর রহমান। বর্তমানে তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং শহীদ পরিবারের সন্তান। গত দশ বছর ধরে কিডনি রোগে ভুগছেন সাদেক।

জানা গেছে, দীর্ঘদিন ঢাকার সিকেডি হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন সাদেকুর রহমান। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বর্তমানে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের ভর্তি হয়েছেন।

সেখানে চিকিৎসক দ্বীপক শংকর রায়ের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। ভারতের এ চিকিৎসক দ্বীপক শংকর বায় তার কিডনি প্রতিস্থাপন ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের এ চিকিৎসক জানিয়েছেন, সার্জারি করতে হবে; যার জন্য ৩০ লাখ টাকা প্রয়োজন, যা সাদেকুর রহমানের নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে যোগাড় করা প্রায় অসম্ভব।

মো. সাদেকুর রহমান বলেন, আমি বাঁচতে চাই। আমি স্বাভাবিক সুস্থ জীবন পেয়ে আমার পরিবারের সঙ্গে ফিরতে চাই। তাই হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের জন্য আকূল আবেদন করছি। যারা সাদকা ও জাকাত প্রদান করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমাকে আর্থিকভাবে সাহায়্য করার জন্য।

আমার সঞ্চয়ী হিসাব নাম্বার ২০৫০৩৭০২০১২৩০৪১১ ইসলামি ব্যাংক, মির্জাপুর শাখা।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102