ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উত্তরায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৬১ বার পঠিত

রাজধানীর উত্তরা আজমপুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আহমেদ সানি হানিফ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, ভোরে ফজরের নামাজ পড়তে রেললাইন দিয়ে হেঁটে মসজিদে যাচ্ছিলেন কলেজছাত্র সানি। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এএসআই আরও বলেন, আমরা খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সানির বাবা আবুল বাশার বলেন, আমার ছেলে উত্তরার নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সকালে মসজিদে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সে।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার বিরই গ্রামে। ঢাকায় পূর্ব মোল্লার টেক হাওয়াই রোডের একটি বাসায় ভাড়া থাকি আমরা। সানি আমার একমাত্র সন্তান ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102