ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনে ১৮টি অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠালো জার্মানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৫৭ বার পঠিত

জার্মানি থেকে অত্যাধুনিক লেপার্ড টু ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের ব্যবহারের জন্য ১৮টি অত্যাধুনিক ট্যাংক, যা যুদ্ধক্ষেত্রে প্রধান সমরাস্ত্র হিসেবে বিবেচিত হয়, তা সরবরাহ করা হয়েছে।

যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনকে যুদ্ধট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জার্মানি। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করলো জার্মানি। সোমবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করেছি। আমরা খুবই আধুনিক ট্যাংক সরবরাহ করেছি।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, তিনি নিশ্চিত যে যুদ্ধের ফ্রন্টলাইনে ট্যাংকগুলো ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।’ খবর বিবিসির

ইউক্রেন থেকে পাওয়া বিভিন্ন খবরে জানা গেছে, যুক্তরাজ্য থেকে চ্যালেঞ্জার টু ট্যাংকও ইউক্রেনে পৌঁছেছে।

ইউক্রেনকে ইতিমধ্যেই ট্যাংক দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং যুক্তরাজ্য। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো জোটের কাছে শুধু ট্যাংক নয়, যুদ্ধবিমানও চাইছেন।

যদিও এখনও কোন দেশই তা দেবার স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি।

ইউক্রেন সরকার এখনও লেপার্ড টু ট্যাংক চালানের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে যুক্তরাজ্য থেকে চ্যালেঞ্জার টু ট্যাংকের প্রথম চালান তারা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে দেশটি।

লেপার্ড-২ ট্যাংকের নানা বৈশিষ্ট্য আছে। ডিজাইনও বিভিন্ন রকম হয়। এই ট্যাংকে নাইটভিশন ইকুইপমেন্ট এবং একটি লেজার রেঞ্জ ফাইন্ডার আছে, যার সাহায্যে লক্ষ্যবস্তুর দূরত্ব মাপা যায়। লেজার রেঞ্জ ফাইন্ডার রুক্ষ ভূখণ্ড বা রুক্ষ ভূমির ওপর দিয়ে যাওয়ার সময় চলমান লক্ষ্যের ওপর ভালোভাবে নজরদারি করতে সাহায্য করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102