ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিককে বাসা থেকে তুলে নেয়া ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ: ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৪১ বার পঠিত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ফাইল ছবি

সাভারে কর্মরত প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জামানকে তার বাসা থেকে রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, গভীর রাতে একজন সাংবাদিককে বাসা থেকে তুলে নেয়া সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। এ ধরনের নিপীড়নমূলক আচরণে আবারও প্রমাণ হলো দেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই।

তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী ধরার স্টাইলে কোনো বাহিনীর পরিচয়ে রাতের অন্ধকারে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া একাত্তরের বর্বর হানাদার বাহিনীকে হার মানিয়েছে। সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেয়ার পর প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কিছুই জানানো হয়নি। তাকে তুলে নেয়ার ঘটনায় ওবায়দুল কাদেরসহ সরকারের মন্ত্রীদের বক্তব্যে স্পষ্ট প্রমাণিত হয়েছে সরকার বন্দুকের জোরে মানুষের প্রতিবাদকে স্তব্ধ করে দিতে চায়।

মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলা যাবে না, অভাবের কথা বলা যাবে না, দুর্নীতি ও দুঃশাসনের কথা বলা যাবে না, ভোট ডাকাতির কথা বলা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। সরকার দেশে ভয়ের রাজত্ব কায়েম করতে ডিজিটাল নিরাপত্তা আইনকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমি অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।

#মানবজমিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102