ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ৪টি অস্ত্রসহ তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৬ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে চারটি আগ্নেয়াস্ত্রসহ শাহাদুল করিম (২২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি কক্সবাজারে টেকনাফ থানাধীন রাজাখালী গ্রামের নবির হোসেনের ছেলে।

র‌্যাব জানিয়েছে, শাহাদুল করিম এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো, মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে এসব অস্ত্র ব্যবহার করতেন।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৩টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অভিযানকালে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। গ্রেফতার শাহাদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাকে বাঁশখালী থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102