ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৬ বার পঠিত

জামালপুরে নাশকতার অভিযোগে জেলা বিএনপি ও অঙ্গদলের ২১ নেতাকর্মীকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানু রহমান, সদর থানা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মোকছেদুর রহমান হারুন, পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, উত্তর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল, মো. উবায়দুল্লাহ, শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন, কামরুল হাসান কাবুল, মো. সুফিয়ান কবির শিপন, আবুল মুনসুর, শাকিব হোসেন, শফিকুল ইসলাম, মো. লাল মিয়া, আল আমিন, আলা উদ্দিন, আতাউর রহমান, আলী রেজা, ইয়াকুব মিয়া, মো. সাজু মিয়া, মো. সুমন মিয়া, আবুল হাসান জয়।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, পুলিশ বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের আটক করে নিয়ে মামলা দিচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নৈরাজ্য ও নাশকতার অভিযোগে বিএনপির ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102