ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও জেসমিনের মৃত্যুর বিচার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৬৮ বার পঠিত

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের নামে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।এ ছাড়া নওগাঁতে র‌্যাব হেফাজতে নির্যাতনের শিকার হয়ে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৩টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে ‘প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর বিচার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে এক প্রতিবাদ সমাবেশে’ এ দাবি করে সংগঠনটি।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী, অর্থসম্পাদক ফারহানা মুনা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হকসহ নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102