ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনারগাঁয়ে ২৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পঠিত
গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। এর আগে সোমবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট সংলগ্ন আসারিয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পারভেজ (২৮) কক্সবাজার সদর পৌরসভার মোহাজেরপাড়া এলাকার আবু মিয়ার ছেলে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়ণগঞ্জ আসছে। ওই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মেঘনা ঘাট এলাকায় ওৎ পেতে থাকে। পরবর্তীতে ভোরের দিকে আসারিয়ারচর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করতে ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102