ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওভারটেকের সময় বাইকে ট্রলির ধাক্কা, এসএসসি পরীক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৮ বার পঠিত

নরসিংদীর পলাশ উপজেলায় ওভারটেক করতে গিয়ে ইটবোঝাই ট্রলির ধাক্কায় সাকিব হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। সে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের এবারের ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সোমবার সকালে সাকিব তার বড় ভাই রাকিব শেখের মোটরসাইকেলযোগে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে একটি ইটবোঝাই ট্রলি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে যায়। এ সময় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাকিব রাস্তায় পড়েন আর সাকিব ট্রলির চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাকিবকে গুরুতর আহত অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলি ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে আছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102