ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে বিকাশ প্রতারক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৬ বার পঠিত

সাধারণ মানুষের মোবাইল থেকে বিকাশের মাধ্যমে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়া চক্রের সদস্য মো. শাহাদাত হোসেন মাতব্বরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ঢাকার হাজারীবাগ থেকে তাকে গ্রেফতার করে মুলাদী থানা পুলিশ।

এ সময় তার কাছ থেকে বিকাশ প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়া ৩৩ হাজার ৫০০ টাকা, প্রতারনার কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, ব্যাংক লেনদেনের ২টি ডিপোজিট স্লিপ, একটি ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়। এছাড়া প্রতারক চক্রের আরো ৩/৪ জন সদস্য পলাতক রয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের সদস্য আটকের বিষয়টি জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম।

প্রতারক শাহাদাত হোসেন মাতব্বর মাদারীপুর জেলার শিবচর থানার পাঁচচর ইউনিয়নের গোয়ালকান্দা ১নং ওয়ার্ড মৃত ইমরান মাতব্বরের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় স্কুল-কলেজের ছাত্রীদের উপবৃত্তির তথ্যসহ ফোন নম্বর সংগ্রহ করে। বাকি কিছু সদস্য মাদারীপুর বসে ভূয়া নিবন্ধিত সিম দিয়ে টার্গেটকে কল করে প্রতারণার বিভিন্ন কথা বলে তাদেরকে ফাদে ফেলে বিকাশ নম্বরের গ্রাহকের গোপন পিন কোড নিয়ে নেয় এবং গ্রাহককে বিভিন্ন অযুহাতে উক্ত একাউন্টে টাকা ক্যাশ ইন করতে বলে প্রতারণার মাধ্যমে গ্রাহকের সব টাকা হাতিয়ে নেয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান হোসেন ও মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার আহমেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102