ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় কাভার্ড ভ্যান ও সিএনজি সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৪ বার পঠিত

নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ও ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসার পথে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী ওই বিজিবি সদস্যসহ দুজন মারা যান এবং আরও দুই যাত্রী গুরুতর আহত হন।

নিহতরা হলেন, রংপুরে কর্মরত বিজিবি সদস্য সুমন চৌহান। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের ডাকবাংলো এলাকায়। অপর নিহত ব্যক্তি সিএনজির চালক। তার পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহত ময়মনসিংহের আব্দুস ছামাদের ছেলে মোফাজ্জল হোসেন ও গৌরীপুর এলাকার আবুল কাসেমের ছেলে আল মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102