ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩০ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি; সংবাদ প্রকাশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে সোহেল কিরণ (৩৩) নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কলি বাহিনীর লোকজন।

জানা যায়, সোহেল বাংলা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি। তিনি উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা।

সোহেলের ভাই সাহেল মাহমুদ জানান, তারাবির নামাজ শেষে কাঞ্চন বাজারে চা পান করছিলেন সোহেল ও তাঁর বন্ধু। এ সময় কলি বাহিনীর আফজালের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সোহেলকে কুপিয়ে পালিয়ে যায় তারা। মুমূর্ষু অবস্থায় সোহেলকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

সাহেলের অভিযোগ, এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, জমি দখল ও মাদক কারবারে জড়িত কলি বাহিনী। তাদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায় সোহলকে হত্যার চেষ্টা করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, কলি বাহিনীর আফজালসহ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102