ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঐক্যবদ্ধ শক্তি দিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: কানাডায় নানক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৪০ বার পঠিত

জাতীয় নির্বাচনের আগে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করতে সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার কানাডা আওয়ামী লীগের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার মূল শক্তি। সে ঐক্যবদ্ধ শক্তি দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বরের হেফাজতের আন্দোলনকেও আমরা ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করে দিয়েছি।

এ সময় আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন সাবেক এই প্রতিমন্ত্রী। প্রবাসীদের উদ্দেশে নানক বলেন, যারা ১২ বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন, তারা এখন একবার দেশ থেকে ঘুরে আসুন- ‘প্লিজ ওয়েলকাম টু বাংলাদেশ’। শুধু রাজধানীর উন্নয়নই দেখবেন না, গ্রামে যাবেন দেখবেন ব্রিজ-কালভার্ট, রাস্তাঘাটের পাশাপাশি ৫৪৮টি মডেল মসজিদও নির্মাণ করেছে শেখ হাসিনার সরকার। পাশাপাশি বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো সরকারের অর্জন তুলে ধরেন তিনি।

প্রবাসীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান খাত হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। আশা করি আমাদের প্রবাসীরা অবৈধপথ পরিহার করে ব্যাংকিং পন্থায় দেশে টাকা পাঠাবেন। এতে করে প্রবাসীদের টাকা যেমন নিরাপদ থাকে তেমনি দেশের উন্নয়নের জন্যেও কাজে আসে।

এ সময় প্রবাসীদের বাংলাদেশে অর্থ বিনিয়োগের আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ এখন একটি শান্তি ও উন্নয়নের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উর্বর ক্ষেত্র যেখানে বিনিয়োগ করার পরিবেশ খুবই বেশি। বিনিয়োগ করার দেশগুলো ইতোমধ্যে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। তাই আমরা চাই বাংলাদেশের প্রবাসীরা বিনিয়োগের ক্ষেত্রে সামনের কাতারে এগিয়ে আসুক। এক্ষেত্রে প্রশাসনিক যেসব জটিলতা রয়েছে, আশা করি তা ‘জিরো’ পর্যায়ে নেমে আসবে।

এ সময় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগ অন্টারিও শাখা সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি বাকসুর সাবেক ভিপি ফায়েজুল করিম, গোলাম সারোয়ার, নওশের আলি, সাধারণ সম্পাদক মাসুদ আলি লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মনির বাবুসহ অন্যান্য নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102